১৪ মে অনলাইন লার্নিং সামিট

৭ মে, ২০২০ ১৩:১১  
লাইভ প্লাটফর্মে শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশ গ্রহণে আগামী ১৪-১৬ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে অনলাইন লার্নিং সামিট। তিন দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকছেন অনলাইন স্কুল খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এই সম্মেলনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি সেমিনার, সেশন ও গোলটেবিল বৈঠক। ডিজিটাল কনটেন্ট তৈরি, ডিজিটাল টুলসের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ ছাড়াও সম্মেলনে থাকছে গেমিং প্রতিযোগিতা। সামিটে অংশ নিতে আগামী ১২ মে পর্যন্ত সম্মেলনের ওয়েব ঠিকানায় গিয়ে https://ols.daffodilvarsity.edu.bd/ নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে পারবেন ২৫০ জন। তবে অনলাইনে লাইভে যে কেউ সংযুক্ত হতে পারবেন এই সম্মেলনে। বৃহস্পতিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক সারোয়ার হোসেন মোল্লা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের সিইও মোহাম্মাদ নুরুজ্জামান।